হাদীসের সানাদ (Chain) এর গঠন সম্পর্কে জানুন
উদাহরণঃ-
صحيح البخاري
– 7563
حَدَّثَنِي أَحْمَدُ بْنُ إِشْكَابٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي
هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله
عليه وسلم كَلِمَتَانِ حَبِيبَتَانِ إِلَى
الرَّحْمَنِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيمِ
সহীহ বুখারী হাদীস নং ৭৫৬৩ (সর্বশেষ হাদীস)
ইমাম বুখারী (রাহি) লিখেছেন,
আমার নিকট হাদীস বর্ণনা করেছেন আহমাদ ইবনু ইশকাব, তিনি বলেন, আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন মুহাম্মাদ ইবনু ফুদাইল তিনি উমারাহ ইবনুল কা’কা’ হতে তিনি আবু যুরআ’হ হতে তিনি আবু হুরায়রা (রাদ্বি) থেকে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুটি কালিমাহ আছে, যেগুলো রাহমান-এর কাছে অতি প্রিয়, মুখে উচ্চারণ করা খুবই সহজ, দাঁড়িপাল্লায় অত্যন্ত ভারী। (বাণী দুটো হচ্ছে) সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী , সুবহান্নাল্লাহিল আযীম ।
(নোটঃ এখানে শেষের লাল কালারে চিহ্নিত অংশটুকু হাদীসের মাতান (Text), বাকী প্রথম অংশটুকু হাদীসের সানাদ (Chain), এবং নীল কালারে চিহ্নিত নামগুলো হলো এই হাদীসের রাবীদের নাম, যার সূত্র রাসূল (সা) পর্যন্ত পৌছে গিয়েছে । হাদীসের সানাদের প্রত্যেক ব্যক্তিকে "রাবী" বা বর্ণনাকারী বলা হয়।)
উক্ত হাদীসের
সনদের গঠনঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে
(1)
আবু হুরায়রা (রা) (সাহাবী) হতে
(2)
আবু যুরআ’হ (তাবেঈ) থেকে
(3)
উমারাহ ইবনুল কা’কা’
(তাবেঈ) হতে
(4)
মুহাম্মাদ ইবনু
ফুদাইল (তাবা’ তাবেঈর) থেকে
(5)
আহমাদ ইবনু ইশকাব
(তাবা-তাবেঈর ছাত্র) থেকে
(6)
ইমাম বুখারী (সহীহ বুখারীর সংকলক) পর্যন্ত
এই সানাদের মাধ্যমেই
১৪০০ বছর আগে রাসূল (সা) এর মুখনিঃসৃত বাণী অর্থাৎ উক্ত (বুখারী ৭৫৬৩) হাদীসটি আমাদের নিকটে এসে পৌছেছে
।