হাদীছ মারদূদ বা পরিত্যাজ্য হওয়ার কারণসমূহ

 


হাদীছ মারদূদ বা পরিত্যাজ্য হয় দুই কারণে। যথা-
(১) রাবী পরিত্যাজ্য হওয়ার কারণে
(২) সানাদের মধ্যে বিচ্ছিন্নতা থাকার কারণে।
রাবী দুই কারণে পরিত্যাজ্য হয়। যথা-
(এক) রাবীর ন্যায়পরায়ণতায় ত্রুটি থাকার কারণে।
(দুই) রাবীর স্মৃতিশক্তিতে দুর্বলতার কারণে।
নিম্নে এ সম্পর্কে আলোচনা উপস্থাপন করা হল : রাবীর ন্যায়পরায়ণতা সম্পর্কিত মোট ৫টি ত্রুটি রয়েছে। যথা-
১. রাসূল (ছাঃ)-এর নামে মিথ্যা বলা।
২. জনসাধারণের মাঝে দৈনন্দিন কথা-বার্তায় মিথ্যুক হিসাবে পরিচিত।
৩. ফাসিক্ব বা পাপিষ্ঠ।
৪. অপরিচিত।
৫. বিদ‘আতী।
রাবীর স্মৃতিশক্তি সম্পর্কিত ত্রুটি মোট ৫টি । যথা-
১. অত্যধিক ভুল করা।
২. হাদীছ শ্রবণ ও বর্ণনার সময় গাফিল থাকা।
৩. হাদীছ বর্ণনা করতে গিয়ে সন্দেহ-বিভ্রান্তির মধ্যে পড়ে যাওয়া।
৪. অন্যান্য মযবুত রাবীদের বর্ণিত হাদীছের সাথে মিল না থাকা।
৫. স্মৃতিশক্তি দুর্বল হওয়া।
উপরিউক্ত ১০টি ত্রুটি সম্বলিত হাদীছগুলো মোট ৯ ভাগে বিভক্ত। সেগুলো হচ্ছে :
১. মাওযূ‘ বা জাল
২. মাতরূক
৩. মুনকার
৪. মু‘আল্লাল
৫. মুদরাজ
৬. মাক্বলূব
৭. মাযীদ ফী মুত্তাছিলিল আসানীদ
৮. মুযত্বরিব
৯. মুছাহহাফ
১০. মুহাররাফ
------------------------------


Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel