উলামায়ে হিন্দ/ভারতীয় উলামাদের লেখা কিছু গুরুত্বপূর্ণ কিতাব

- তুহফাতুল আহওয়াযী। আব্দুর রহমান মুবারকপুরী। তিরমিযীর ব্যাখ্যা গ্রন্থ।
- মির'আতুল মাফাতীহ। ওবাইদুল্লাহ মুবারকপুরী। মিশকাতের ১৯ খণ্ডে লিখিত ব্যাখ্যা গ্রন্থ।
- গয়াতুল মাক্বছুদ। শামসুল হক আযীমাবাদী। প্রায় ত্রিশ খণ্ডে সুনানে আবী দাউদের ব্যাখ্যা।
- আওনুল মা'বুদ। শামসুল হক্ব আযীমাবাদী। গয়াতুল মাকছুদের সংক্ষিপ্ত রূপ।
- মুছাফফা। মুওয়াত্তা মালেকের ব্যাখ্যা। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিছ দেহলভী।
- আল-মুগনী। শামসুল হক্ব আযীমাবাদী। সুনানে দারাকুতনীর উপর টীকা।
- আওনুল বারী। নওয়াব ছিদ্দীক হাসান খান ভূপালী। ছহীহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ।
- আস-সিরাজুল ওয়াহহাজ। নওয়াব ছিদ্দীক হাসান খান ভূপালী। ছহীহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ।
- আল-হিত্তাহ। নওয়াব ছিদ্দীক হাসান খান ভূপালী। কুতুবে সিত্তাহর পরিচয়।
- ফাৎহুল আল্লাম। নওয়াব ছিদ্দীক হাসান খান ভূপালী। বুলুগুল মারামের ব্যাখ্যা।
- রাফউল ইলতিবাস। শামসুল হক্ব আযীমাবাদী। ছহীহ বুখারীর ‘ক্বলা বা'যুন নাস’ বিষয়ে আহমাদ আলী সাহারানপুরীর লেখা বইয়ের জবাব।
- আবকারুল মিনান। আব্দুর রহমান মুবারকপুরী। মাওলানা নিমভীর লেখা জাল-যঈফ হাদীছ সম্বলিত আছারুস সুনানের জবাব ।
- মুকাদ্দামা তুহফাতিল আহওয়াযী। আব্দুর রহমান মুবারকপুরী। উছুলে হাদীছের বিভিন্ন সূক্ষ্ম আলােচনা।
- আল-বাহরুল মাওয়াজ। আব্দুল্লাহ গাযীপুরী। ছহীহ মুসলিমের ভূমিকার ব্যাখ্যা।
- আযওয়াউল মাছাবীহ। হাফিয যুবাইর আলী যাঈ। মিশকাতের তাহক্বীক
- ফাৎহুল মুবীন। হাফিয যুবাইর আলী যাঈ। তাদলীস বিষয়ে লিখিত।
- আত-তাসীস। হাফিয যুবাইর আলী যাঈ। তাদলীস বিষয়ে লিখিত ।
- তালখীস আল-কামিল । হাফিয যুবাইর আলী যাঈ । ইবনু আদীর আল-কামিলকে সংক্ষিপ্তকরণ ।
- তালখীস তারীখে বাগদাদ। হাফিয যুবাইর আলী যাঈ। খত্বীব বাগদাদীর তারীখকে সংক্ষিপ্তকরণ ।
- তালখীসুছ ছিকাত। হাফিয যুবাইর আলী যাঈ। ইবনু হিব্বানের সিকাতকে সংক্ষিপ্তকরণ।
- তালখীসুল মাজরূহীন। হাফিয যুবাইর আলী যাঈ। ইবনু হিব্বানের মাজরূহীনকে সংক্ষিপ্তকরণ।
- আনওয়ারুছ ছহীফাহ। হাফিয যুবাইর আলী যাঈ। যঈফ হাদীছের সংকলন।
- নায়লুল মাকছুদ। হাফিয যুবাইর আলী যাঈ। সুনান আবীদাউদের তাহক্বীক
- তাসহীলুল হাজা। হাফিয যুবাইর আলী যাঈ। ইবনু মাজাহর তাহক্বীক
- উমদাতুল মাসায়ী। হাফিয যুবাইর আলী যাঈ। নাসায়ীর তাহক্বীক
- তাহক্বীকে তিরমিযী। হাফিয যুবাইর আলী যাঈ। সুনানে তিরমিযীর তাহক্বীক
- তাসকীনুল কৃালব। মুহিব্বুল্লাহ শাহ রাশেদী। আ'মাশ ও ছাওরীর তাদলীস নিয়ে লিখিত।
- আত-তা'লীকুন নাজীহ। মুহিব্বুল্লাহ শাহ রাশেদী। ৯ খণ্ডে ছহীহ বুখারীর ব্যাখ্যা।
- ইনজাযুল হাজাহ। মাওলানা মুহাম্মাদ জানবায। প্রায় ১২ খণ্ডে সমাপ্ত ইবনু মাজাহর ব্যাখ্যা গ্রন্থ।
- সীরাতুল বুখারী। আব্দুস সালাম মুবারকপুরী। ইমাম বুখারীর জীবনীর উপর লিখিত অদ্যবধি শ্রেষ্ঠ কিতাব ।
- জায়িযাতুল আহওয়াযী। হাফিয সানাউল্লাহ মাদানী। সুনানে তিরমিযীর ব্যাখ্যা।
- আল-জামিউল কামিল ফিল হাদীছিস ছহীহ আশ-শামিল। ড. যিয়াউর রহমান আজমী। প্রায় ১২ খণ্ডে সকল ছহীহ হাদীছের একত্রিত সম্ভার ।
- হাশিয়া আবি দাউদ। আবুল হাসান আস-সিন্দী কাবীর । আবুদাউদের টীকা।
- হাশিয়া তিরমিযী। আবুল হাসান আস-সিন্দী কাবীর। তিরমিযীর টীকা ।
- হাশিয়া নাসায়ী। আবুল হাসান আস-সিন্দী কাবীর। নাসায়ীর টীকা।
- হাশিয়া ইবনু মাজাহ। আবুল হাসান আস-সিন্দী কাবীর। ইবনু মাজাহর টীকা।
- হাশিয়া মুসনাদে আহমাদ। আবুল হাসান আস-সিন্দী কাবীর। মুসনাদে আহমাদের টীকা।
- হাশিয়া মুসলিম। আবুল হাসান আস-সিন্দী কাবীর। মুসলিমের টীকা।
- জালাউল আয়নায়ন। আব্দুল্লাহ মুহাদ্দিছ রৌপড়ী। ইমাম বুখারীর লেখা জুয রাফয়িল ইয়াদায়ন-
- এর তাহক্বীক
- আল-ক্বওলুল লত্বীফ। আব্দুল্লাহ মুহাদ্দিছ রৌপড়ী । যঈফ হাদীছ বিষয়ক গ্রন্থ।
- সরীহুল মুহাম্মাদ আব্দুল্লাহ মুহাদ্দিছ রৌপড়ী। মুওয়াত্তা মুহাম্মাদের উপর টীকা ।
- ইরশাদুল ক্বারী। হাফিয মুহাম্মাদ গােন্দলবী। মাওলানা আনওয়ার কাশ্মীরী (রহঃ)-এর ফায়যুল বারীতে কী কী ভুল রয়েছে তা উল্লেখ করেছেন।
- আত-তা'লীক্বাত আস সালাফিয়্যাহ। আতাউল্লাহ হানীফ ভুজিয়ানী (রহঃ) সুনানে নাসায়ীর ব্যাখ্যা গ্রন্থ।
- তাহক্বীক মুসনাদে আবী ইয়ালা। ইরশাদুল হক আছারী। মুসনাদে আবু ইয়ালার তাহক্বীক
- আল-ইলালুল মুতানাহিয়া। ইরশাদুল হক আছারী। ইমাম ইবনুল জাওয়্যিাহ (রহঃ)-এর লিখিত এই বইয়ের তাহক্বীক
- নুছরাতুল বারী। আব্দুর রউফ ঝাণ্ডানগরী। ছহীহ বুখারীর নিশ্চিত ছহীহ হওয়ার দলীল আদিল্লা।
- ইত্তিহাফুল কিরাম । ছফিউর রহমান মুবারকপুরী। বুলুগুল মারামের টীকা
- মিন্নাতুল মুনঈম। ছফিউর রহমান মুবারকপুরী । ছহীহ মুসলিমের ব্যাখ্যা।
- যওউস সালিক। মুহাম্মাদ রফিক আছারী। মুওয়াত্তা মালিকের টীকা।
- ইলাউস সুনান ফিল মীযান। ইরশাদুল হক আছারী। মাওলানা যাফর আহমাদ থানভী লিখিত ইলাউস সুনানের ভুল ত্রুটি উল্লেখ করা হয়েছে।
- তারাজিম শুয়ুখ ইমাম আল-বায়হাক্বী। বদিউদ্দীন শাহ রাশেদী। ইমাম বায়হাকীর শায়খগণের জীবনী।
- নাক্বয ক্বাওয়ায়েদ উলূমিল হাদীছ । বদিউদ্দীন শাহ রাশেদী। মাওলানা যাফর আহমাদ থানভীর লিখিত ইলাউস সুনানের ভুমিকার খণ্ডন।