ছুলাছিয়াত হাদীস সম্পর্কে
→ সহীহ বুখারী (১০৯) শামেলা
حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ يَقُلْ عَلَىَّ مَا لَمْ أَقُلْ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ".
সালামাহ ইবনু আক্ওয়া‘ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়।’
-- সহীহ বুখারী (তাওহীদ পাবঃ ১০৯, আধুনিক প্রকাশনীঃ ১০৭, ইসলামিক ফাউন্ডেশনঃ ১১০ নং)
উক্ত হাদীসে রাসূল (ﷺ) এবং এর লেখক অর্থাৎ বুখারী ( رحمه الله ) এর মাঝখানে মাত্র ৩ জন রাবী রয়েছে। আমাদের নিকটে যে সনদে হাদিসটি পৌছেছে তা নিম্নরূপঃ
(১) রাসূল ( صلى الله عليه وسلم )
↓
(২) সালামা ইবনু আকওয়া ( رضي الله عنه )
↓
(৩) ইয়াযিদ ইবনে আবী উবাইদ ( رحمه الله )
↓
(৪) মাক্কী ইবনে ইবরাহীম ( رحمه الله )
↓
(৫) বুখারী ( رحمه الله )
দেখা যাচ্ছে যে, এর সনদে রাসূল (সা) এবং লেখক-এর মাঝখানে মাত্র ৩ জন রাবী রয়েছে।
▬▬▬▬ ◈◉◈ ▬▬▬▬
সহীহ বুখারীতে মোট ২২ টি ছুলাছিয়াত রয়েছে। এগুলোর নম্বর নিচে দেওয়া হলোঃ
১০৯, ৪৯৭, ৫০২, ৫৬১, ১৯২৪, ২০০৭, ২২৮৯, ২২৯৫, ২৪৭৭, ২৭০৩, ২৯৬০, ৫৪৯৭, ৪৪৯৯, ৬৮৯৪, ৭২০৮, ৩০৪১, ৩৫৪৬, ৪২০৬, ৪২৭২, ৫৫৬৯, ৬৮৯১, ৭৪২১.
হাদীস নম্বরসমূহ শামেলা এবং তাওহীদ পাবঃ এর বুখারীর সাথে মিলে যাবে।
-------------------------------------------